বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ফতুল্লায় শহীদ কম্পিউটারে বিদ্যুৎ, নেপথ্যে টাকার খেলা? ফতুল্লা ডিপিডিসিতে অনিয়মের অভিযোগ শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫ ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রন টিয়ার শেল নিক্ষেপ অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জন, গণপিটুনিতে ২২ মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে রিফাত-রসার জুয়ারবোর্ড !! ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি অপরাধীদের নিরাপদ আস্তানা! কঠিন অভিযানের মাঝেও চলছে আলোচিত টুটুল-রকি-শরমীর মাদক ব্যবসা!! সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!

পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮৫

প্রিয় নারায়ণগঞ্জ ডেস্ক / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ইয়াবা-গাঁজাসহ ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ১২৪টি ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল উইনসেরেঙ্ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানের এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন, ৪ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৫ আসামি, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ১৯টি ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী, ২০ মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২৬ জনকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী, ১০ মাদকসেবী, ৪ ছিনতাইকারী, নিয়মিত মামলার ৪ আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২৩ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী, ৭ মাদকসেবী, নিয়মিত মামলার ১ আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ১০ বোতল উইনসেরেঙ্সহ ১ মাদক ব্যবসায়ী, ৫ মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জনসহ ১০ জনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া বন্দর থানা পুলিশ ২০টি ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ১ জনসহ ৬ জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৩০টি ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীসহ ৪ জনকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানা পুলিশ ২ মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জনকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৮৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও উইনসেরেঙ্ উদ্ধার করা হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
Theme Created By MHOSTBD.NET