CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও তীব্র ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে এই বিক্ষোভ আন্দোলনে অংশ নেন।
একপর্যায়ে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে এসে বিক্ষোভে যোগ দিলে শিল্পাঞ্চলজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।