বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফতুল্লায় শহীদ কম্পিউটারে বিদ্যুৎ, নেপথ্যে টাকার খেলা? ফতুল্লা ডিপিডিসিতে অনিয়মের অভিযোগ শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫ ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রন টিয়ার শেল নিক্ষেপ অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জন, গণপিটুনিতে ২২ মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে রিফাত-রসার জুয়ারবোর্ড !! ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি অপরাধীদের নিরাপদ আস্তানা! কঠিন অভিযানের মাঝেও চলছে আলোচিত টুটুল-রকি-শরমীর মাদক ব্যবসা!! সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

প্রিয় নারায়ণগঞ্জ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী মনোয়ারা বেগম ও ১৬ বছর বয়সী ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে হারেজ (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া হারেজ তাঁর ছেলে সোহাগ (১৬) ও স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এ ঘটনায় ফতুল্লা থানা-পুলিশ হারেজকে গ্রেপ্তার করে। নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথী (১৩) ও তাঁর বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। পরে ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় হত্যা মামলা হয়।
তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
Theme Created By MHOSTBD.NET